নতুন ব্যবসায় জাকারবার্গ

২ মে, ২০১৯ ১৮:৩০  
বাজে সময় কাটিয়ে ব্যবসায়ে নতুন পরিবর্তন আনার চেষ্টা করছেন জাকারবার্গ।  মেসেজিং অ্যাপ্লিকেশনগুলোকে বেশি গুরুত্ব দিয়ে প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলোকে পুঁজি করে যোগাযোগের এ অ্যাপগুলোয় নতুন ব্যবসা দেখছেন তিনি। মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ফেসবুকের বার্ষিক এফ ৮ সম্মেলনে এমন আভাসই দিয়েছেন ফেসবুক সিইও এবং প্রধান নির্বাহী। সম্মেলনে তাই যোগাযোগ অ্যাপ্লিকেশনগুলোর ওপর গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এদিকে দুই দিনের এফ ৮ সম্মেলনে এক ডজনের বেশি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে একটি হচ্ছে ‘ডিপ ডাইভ অন মেসেঞ্জার আপডেট’। এবার ফেসবুকের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে ফেসবুকের মেসেজিং সেবাগুলো থেকে আয় করা। শুধু গত বছরে অনলাইন বিজ্ঞাপন থেকে ফেসবুক ৫ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার আয় করেছে। ফেসবুকের অর্থ আয়ের বড় পরিকল্পনার আরেকটি অংশ হচ্ছে কমার্স প্ল্যাটফর্ম হিসেবে একে গড়ে তোলা।